সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Trust Media Live
মেনু নেভিগেশন
প্রচ্ছদ অপরাধ অর্থনীতি আইন ও আদালত আন্তর্জাতিক কৃষি খেলা চাকুরী জাতীয় তথ্যপ্রযুক্তি দুর্ঘটনা দুর্নীতি প্রবাস বিনোদন ভিডিও নিউজ রাজনীতি লাইফস্টাইল শিক্ষা সাক্ষাৎকার সারাদেশ স্বাস্থ্য
বিজ্ঞাপন

এখানে আপনার ব্যানার বিজ্ঞাপন প্রদর্শন করুন

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন: +8801836510168

ব্রেকিং ◆ বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি ◆ নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন ◆ গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত ◆ দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবে----যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ◆ তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে মুক্তভাবে চিন্তা করতে হবে----স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত

অপরাধ

news ব্রেকিং

রাজধানীর কদমতলীতে এসআরবি-১০-এর পৃথক অভিযান: সাড়ে ২৮ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দুটি আবাসিক ভবনে অভিযান, উদ্ধার ৯ হাজার ৫৬০ পিস ইয়াবা, নগদ টাকা ও চারটি মোবাইল ফোনবি এম শরীফ হোসেনসিনিয়র রিপোর্টার রাজধানীর কদমতলীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৬৮ হাজার টাকা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে কদমতলী থানার রসুলবাগ ও মেরাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।এসআরবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল প্রথম অভিযান পরিচালনা করে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কদমতলী থানার রসুলবাগ এলাকায়। সেখানে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৩ হাজার ৫ পিস ইয়াবাসহ মো. ইকবাল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১ হাজার ৫০০ টাকা।গ্রেপ্তার ইকবাল চাঁদপুর সদর থানার পূর্ব রামদাসপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হালিম হাওলাদার। এ সময় তাঁর কাছ থেকে মাদক কেনাবেচার নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এরপর একই রাতে আনুমানিক ৪টা ২০ মিনিটে কদমতলীর মেরাজনগর এলাকায় দ্বিতীয় অভিযান চালায় আভিযানিক দলটি। গোপন তথ্যের ভিত্তিতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে আরও ৬ হাজার ৫৫৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।গ্রেপ্তার দুজন হলেন—মো. আবদুল বাতেন মিয়া (৪৫) ও মো. মুসা (২৬)। আবদুল বাতেন মিয়া ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. লাল মিয়া। অন্যদিকে মো. মুসার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রতনপুর এলাকায়। তাঁর বাবার নাম রুস্তম প্রামাণিক।দ্বিতীয় অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে মাদক কেনাবেচার নগদ ১৩ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এসআরবি সূত্রের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।দুটি অভিযানে মোট ৯ হাজার ৫৬০ পিস ইয়াবা, নগদ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
news

গাজীপুরে এসআই ও বিএনপি নেতাকে পিষে হত্যার ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার, এসআরবির যৌথ অভিযান

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
news

বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগ, ঢাকায় ১২ নারী উদ্ধার এসআরবি-১-এর অভিযানে

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
news

স্থানীয়দের অভিযোগ, পাথর উত্তোলন ও বাণিজ্যের কথিত মূল হোতার নাম নেই আসামির তালিকায়

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
news

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
news

মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৫৮

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন