সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
Trust Media Live
মেনু নেভিগেশন
প্রচ্ছদ অপরাধ অর্থনীতি আইন ও আদালত আন্তর্জাতিক কৃষি খেলা চাকুরী জাতীয় তথ্যপ্রযুক্তি দুর্ঘটনা দুর্নীতি প্রবাস বিনোদন ভিডিও নিউজ রাজনীতি লাইফস্টাইল শিক্ষা সাক্ষাৎকার সারাদেশ স্বাস্থ্য
বিজ্ঞাপন

এখানে আপনার ব্যানার বিজ্ঞাপন প্রদর্শন করুন

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন: +8801836510168

ব্রেকিং ◆ বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি ◆ নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন ◆ গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত ◆ দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবে----যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ◆ তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে মুক্তভাবে চিন্তা করতে হবে----স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত

সারাদেশ

news ব্রেকিং

বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি

মস্ত মিয়া বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লিখিত আবেদন জানিয়েছেন তিনি।গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবি জানান সংসদ সদস্য।চিঠিতে উল্লেখ করা হয়, গত ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের একটি সরকারি পত্রের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি, বিজয়নগর উপজেলার একটি এবং আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়টি জানা যায়। প্রস্তাবিত ইউনিয়নগুলো হলো—সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব, বিজয়নগরের সিঙ্গারবিল এবং আখাউড়ার বরিশল ইউনিয়ন।চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নতুন উপজেলা গঠনের এই প্রক্রিয়া সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর সাধারণ মানুষের কাছে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।তিনি বলেন, প্রস্তাবিত পাঁচটি ইউনিয়ন বিএনপি-অধ্যুষিত এলাকা। অতীতের রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনে এসব এলাকার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় জনগণের মতামত, ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক বাস্তবতা এবং এলাকার সামগ্রিক স্বার্থ বিবেচনা না করে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে জনমনে অসন্তোষ সৃষ্টি হতে পারে।চিঠিতে আরও আশঙ্কা প্রকাশ করা হয়, নতুন উপজেলা গঠনের এমন সিদ্ধান্ত স্থানীয় সরকার নির্বাচনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি প্রশাসনিক ও স্থানীয় সরকার কাঠামোয় পরিবর্তনের কারণে এলাকার মানুষের মধ্যে রাজনৈতিক বিভাজন তৈরির আশঙ্কা রয়েছে।এ ছাড়া পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য সংসদীয় আসনের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।এ অবস্থায় স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা, ভৌগোলিক ও প্রশাসনিক বাস্তবতা এবং সংশ্লিষ্ট এলাকার সার্বিক স্বার্থ বিবেচনায় ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
news

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
news

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাদ্রাসাশিক্ষকের প্রেমের সম্পর্ক, জনতার হাতে আটক—পরে পুলিশের হেফাজতে

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
news

পুলিশ কর্তৃক হাতিয়ায় 'মা ইলিশ সংরক্ষণ অভিযান'-এ ৫০০০ কেজি ইলিশ জব্দ, এতিম ও দরিদ্রদের মাঝে বিতরণ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
news

মাগুরা যশোহর মহাসড়কে বড়খড়ি তেল পাম্প এলাকায় মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত (১)। আহত -(১)

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
news

গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ নিয়ে বিতর্ক

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন